নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারি বিধিমোতাবেক শূন্যপদে মধুরখোলা উচ্চবিদ্যালয়, দোহার, ঢাকায় একজন প্রধানশিক্ষক ও একজন নৈশপ্রহরী আবশ্যক। রূপালী ব্যাংক, মুকসুদপুর শাখা বরাবর অফেরতযোগ্য ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর প্রেরণের জন্য আহ্বান করা হলো। ব্যাংক ড্রাফট শুধু প্রধানশিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য। সভাপতি, মধুরখোলা উচ্চবিদ্যালয়, পোঃ মুকসুদপুর, দোহার, ঢাকা।   সিএম-১৮৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল মহাবিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক পদেঃ ব্যবস্থাপনা বিষয়ে একজন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে একজন এবং শূন্য পদেঃ নৈশপ্রহরী একজন নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৩৫ বছরের আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। উক্ত পদে পূর্বের আবেদনকারীদের আবেদন প্রয়োজন নেই। অধ্যক্ষ ০১৭১২২৬২৬১০। সিকে-৩৬২

নিয়োগ বিজ্ঞপ্তি: বিধি মোতাবেক সাহেবাবাদ ডিগ্রি কলেজ, পোঃ সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লায় পূন্যপদে উপাধ্যক্ষ, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরী প্রতি পদে ০১ জন করে নিয়োগ দেয়া হবে। উপাধ্যক্ষ পদে ১০০০/- টাকা ও অন্যান্য পদে ৫০০/- টাকা ব্যাংক ড্রাফটসহ ৩১ মার্চ-২০২১ এর মধ্যে আবেদন করুন। ইতোপূর্বের আবেদনকারীদের শুধু ব্যাংক ড্রাফট দিতে হবে। —অধ্যক্ষ।     সিকে-৩৬৩

নিয়োগ বিজ্ঞপ্তি: নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্টপদে ১। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ২। ল্যাব সহকারী-২য় পদ, ৩। শূন্য পদে অফিস সহকারী কাম-কম্পিউটার পদে একজন করে লোক নিয়োগ করা হবে। (১) নং ল্যাব সহকারী পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। ল্যাব সহকারী ২য় পদে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এর শূন্য পদে এইচএসসি/সমমান (কম্পিউটারে দক্ষ)। সকল পদে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট  সোনালী ব্যাংক জামতৈল, কামারখন্দ, সিরাজগঞ্জ শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য যে, পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার  প্রয়োজন নাই। —অধ্যক্ষ।      সিকে-৩৬৭