আবাদি জমি রক্ষা করুন

আমাদের দেশের কৃষিতে জীবন-জীবিকা আবর্তিত। তাই আবাদি জমি রক্ষার বিকল্প নেই। নানা কারণে ফসলি জমি হ্রাস পাচ্ছে। প্রতি বছর নদী ভাঙনে আবাদি জমি কমছে। মাছ চাষ ব্যাপক হারে বাড়ার ফলে আবাদি জমিগুলোতে পুকুর খনন করা হচ্ছে! এভাবে ঊর্বর জমি কমছে। মাছ চাষের জন্য বিকল্প পদ্ধতি বের করতে হবে। আবাদি জমি হ্রাস পাওয়ার আরো একটি কারণ হচ্ছে ইটভাটা। ইটভাটার জন্য কৃষকদের কাছ থেকে টাকার বিনিময়ে আবাদি জমি কেনা হচ্ছে। এভাবে আবাদি জমি কমতে থাকলে কৃষির ব্যাপক ক্ষতি হবে। আমাদের আবাদি জমি পরিকল্পিতভাবে ব্যবহারে পদক্ষেপ নেওয়া অতীব জরুরি।

মারুফ হাসান জয়

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ,

ঢাকা কলেজ