আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে আইসিসি। পাশাপাশি ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। আইসিসির পরবর্তী চক্র ২০২৩ সালে শুরু হয়ে শেষ হবে ২০৩১ সালে। যেখানে নারী ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি, টি-২০ বিশ্বকাপ চারটি। গতকাল আইসিসি ঘোষণা দিয়েছে আরেকটি নতুন টুর্নামেন্ট আয়োজনের। যার নাম উইমেন্স টি-২০ চ্যাম্পিয়ন্স কাপ। আইসিসির ঘোষণা অনুযায়ী ২০২৯ সাল থেকে নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ১০ দলের, ম্যাচ হবে মোট ৪৮টি (২০২৫ পর্যন্ত ৮ দল, ম্যাচ ৩১টি)। ২০২৬ থেকে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল, ম্যাচ হবে ৩৩টি (২০২৪ পর্যন্ত ১০ দল, ম্যাচ ২৩টি)। আর টি-২০ চ্যাম্পিয়ন্স কাপ হবে ২০২৭ ও ২০৩১ সালে। ৬ এই দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ১৬টি।