ফুটবল দলবদলের উইনডো খুলেছে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ। আজ হতে দলবদলের দ্বিতীয় উইনডো খুলে দেওয়া হয়েছে। নতুন করে খেলোয়াড় রেজিস্ট্রেশন করা যাবে। এই উইনডো খোলা থাকবে ৭ এপ্রিল পর্যন্ত। গতকাল পেশাদার লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী লিগ নিয়ে কথা বলেন। সভায় বলা হয়, ৯ বাং ১০ এপ্রিল লিগের ফিরতি পর্ব শুরু হবে। ১০ এপ্রিল বাংলাদেশ গেমস শুরু হবে। এই সময় কীভাবে খেলা হবে তা পরিষ্কার করেননি সালাম মুর্শেদী। তবে তিনি জানিয়েছেন, মধ্য জুলাইয়ে লিগ শেষ হবে। এর মধ্যে স্বাধীনতা কাপ ফুটবলই আয়োজন করা হবে। সেটি নিয়ে আলোচনা হয়েছে। পেশাদার লিগের ১৩ দল থাকবে সঙ্গে বাছাই করে আরো চারটি দল নেওয়া হবে। তিনি বলেন, ‘সার্ভিসেস দল, জেলার দল রয়েছে আমরা বাছাই করে দল নেব যারা ১৩ দলের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনতা কাপে খেলবে।’