বাণিজ্য সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত চুক্তি করবে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন বাণিজ্য সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে উভয় দেশ। ট্রেড রেমিডিয়াল মেজার্জ বা টিআরএম নামে শিগিগরই এ সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে উভয় দেশের ১৪তম বাণিজ্য সচিব পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন এবং ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধাওয়ানের নেতৃত্বে উভয় দেশের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। রবিবার শুরু হওয়া দুই দিনের এ বৈঠক গতকাল শেষ হয়। বৈঠক সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে সিইপিএ বা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরের বিষয়েও বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে। আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষ করে ঐ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে। গতকালের আলোচনায় এ ইস্যুটিও এসেছে