ভারতে পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশে নিন্দা আমেরিকার 

ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ সীমা পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার নিন্দা করেছে  আমেরিকা। কাশ্মীর এবং ভারতকে তাদের উদ্বেগের বিষয় নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংলাপকে সমর্থন করেছিল জো বাইডেনের দেশ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রেইস বলেন, এই অঞ্চলের প্রতি আমাদের নীতি পরিবর্তন হয়নি। আমরা ২০০৩ সালের যুদ্ধবিরতি প্রতিশ্রুতি অনুযায়ী নিয়ন্ত্রণ সীমায় উত্তেজনা হ্রাস করার জন্য ভারত-পাকিস্তানকে আহ্বান জানাই। 

এছাড়াও নিয়ন্ত্রণ সীমা পেরিয়ে যে সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে চায়, তাদের নিন্দা জানিয়েছেন নেড প্রেইস। " 

এর আগে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের (ডিজিএমও) মধ্যে নজিরবিহীন আলোচনার পরই যুদ্ধবিরতি ঘোষিত হয়। ২০০৩ সালের চুক্তি পুনরুজ্জীবিত করা একটি ইতিবাচক পদক্ষেপ। এটা নিশ্চিতভাবে কৌশলগত পদক্ষেপ হলেও ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এ ঘোষণা ভূমিকা রাখবে। এর আগে ভারত বলেছে, ইসলামাবাদের সঙ্গে আরও বিভিন্নভাবে কাজ করবে দেশটি। 

তবে আগে পাকিস্তানকে লাইন অফ কন্ট্রোল এলাকায় সন্ত্রাস সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যদিকে, পাকিস্তান বলেছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহাল না করা পর্যন্ত তারা নয়াদিল্লীর সঙ্গে আলোচনা করতে উৎসাহী নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, পাকিস্তানের ওপর মনিটরিং চালিয়ে যাবে ভারত।

ইত্তেফাক/এএইচপি