২৪৭৮ জন নেবে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংকে ‘অফিসার’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

পদের নাম: অফিসার (২০১৯ সালভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে অফিসার পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

* কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল :১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়স :গত বছরের ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে এই ৮ ব্যাংকের ‘অফিসার’ পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

আগামী ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।

আবেদন ফি

পরীক্ষার ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ (আবেদনকারীর নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট)-এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের বিস্তারিত এখানে দেখুন। https://erecruitment.bb.org.bd/career/jobopportunity^bscs.php