‘বঙ্গবন্ধু শতবর্ষ’ ক্রীড়া উত্সব

মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শতবর্ষ’ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাইলস্টোন কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী, অধ্যক্ষ লে. (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া, স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম প্রমুখ। পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী দলের অধিনায়ক ও কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। রানার্সআপ দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কলেজের শিক্ষা বিষয়ক পরিচালক আব্দুল হান্নান।