কলাপাড়াকে জেলায় উন্নীত করার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়া উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন হয়েছে। কলাপাড়া জেলা বাস্তবায়ন কমিটি এবং ঢাকায় কলাপাড়া সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া প্রেস ক্লাব চত্বরের শহিদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোসা. ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা  বক্তব্য রাখেন।