চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে জীবননাশের আশঙ্কা। এদিকে একাধিক দুর্ঘটনায় জীবন যাচ্ছে প্রাণিকূলের। জানা যায়, গত এক সপ্তাহে এ উপজেলায় পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আটটি বসতঘর, দুইটি দোকান, ৯টি ছাগল ও দুইটি গরুসহ ফসলাদি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীরা জানিয়েছে, এসব দুর্ঘটনায় চারটি ঘটনায় ঘটেছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে। এছাড়া একটি ঘটনা ঘটেছে মশার কয়েলের আগুন থেকে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাইনুর রহমান জানান, মানুষ সচেতন হলে আগ্নিকাণ্ডের ঘটনা কমে আসবে।