১৬ দোকান ভস্মীভূত

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা জানান, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক সংলগ্ন ১৩ মাইল গড়েয়া হাটে মিজানুর রহমানের তুলার দোকানের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশে আগুন ছড়িয়ে পড়লে হাটের ১৬টি দোকানঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে উপজেলা সদরে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।