চট্টগ্রামে নালা থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস

নগরীর আগ্রাবাদে নালা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  মো. ফারুক নামের এই যুবকের লাশ মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ কমিউনিটি সেন্টারের পেছনের নালা থেকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, যে স্থানটিতে ফারুকের লাশ পাওয়া গেছে, সে স্থানটি বেশ নির্জন। ফারুক মাদকাসক্ত ছিলেন। তিনি বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। ডবলমুরিং থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।