কক্সবাজার বিমানবন্দরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের সম্মানিত গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ডধারীরা এ অত্যাধুনিক লাউঞ্জে সর্বোত্তম ও অভিজাত লাউঞ্জে আতিথ্য গ্রহণ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল প্রধান অতিথি হিসেবে ইউসিবি কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে ইউসিবির ডিএমডি হাবিবুর রহমান, এ টি এম তাহমিদুজ্জামান এবং মোহাম্মদ খোরশেদ আলম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি