আবশ্যক: হাজী রফিজুদ্দিন ভুঞা বালিকা উচ্চবিদ্যালয়, কাঞ্চন-পোস্টকোড-১৪৬১, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এ সরকারী বিধিমোতাবেক শূন্যপদে একজন করে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কপি, ১ম ও শেষ এমপিওর কপি (প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে), সদ্যতোলা ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল নম্বরসহ আগ্রহী প্রার্থীগণ সভাপতি বরাবর আবেদন করে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। —সদ্যসচিব-০১৭২৭৫০৪৪৫০। সিকে-৩৭১
আবশ্যক: সুয়াবিল গাউসিয়া আহমদীয়া তৈয়্যবীয়া সুনিয়া দাখিল মাদ্রাসা, ডাক: বৈদ্যেরহাট, ভূজপুর ফটিকছড়ি, চট্টগ্রামের জন্য সর্বশেষ সরকারি নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সুপারিন্টেন্ডেন্ট-০১ জন, (শূন্যপদ) নৈশপ্রহরী-০১ জন (শূন্যপদ), নিরাপত্তাকর্মী-০১ জন (সৃষ্টপদ), পরিচ্ছন্নতাকর্মী-০১ জন (সৃষ্টপদ), আয়া-০১ জন (সৃষ্টপদ) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবিসহ সভাপতি বরাবর আবেদন করুন। যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। মোবাইল- ০১৮৬৫৫৭৬০৮২। সিকে-৩৭২