বাউলশিল্পী পরশ আলী দেওয়ান আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বাংলার বাউল শিল্পী পরশ আলী দেওয়ান। ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করা গুণী এই শিল্পী সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে যিনি সারা দেশের পরিচিত লাভ করেছিলেন। উজ্জ্বল করেছিলেন দোহার উপজেলার নাম। মঙ্গলবার সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাদ আসর স্থানীয় সোনামিয়ার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।