দুদক মহাপরিচালক (লিগ্যাল) মফিজুর রহমানের ইন্তেকাল

প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক

ইত্তেফাক রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য (সিনিয়র জেলা ও দায়রা জজ) মফিজুর রহমান ভুঞা গত সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শহীদুল আলম ঝিনুক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। কর্মজীবনে মফিজুর রহমান ভুঞা মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম-জেলা জজ এবং আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (বিচার) ১৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।