বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর দক্ষিণ রেলগেটের পার্শ্বে মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত সাঁওতাল নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী রেলের গেটম্যান সাইফুজ্জামান জানান, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিরামপুর দক্ষিণ রেলগেট অতিক্রমের পর রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া অজ্ঞাত এক নারী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই হলুদ শাড়ি ও লাল চাদর পরিহিত ঐ নারীর মৃত্যু ঘটেছে।
জিআরপি হিলি আইসির উপপরিদর্শক মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।