কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাক্প্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১০-এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। গ্রেফতার হওয়া দুই জন হলেন বাসের চালক সবুজ মিয়া ও হেলপার হাসান। বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে। র?্যাব-১০ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার সকালে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় ঐ বাসের হেলপার। পরে সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।