ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল মঙ্গলবার দুপুরে তার স্ত্রী হাসনা মওদুদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মওদুদ আহমদের ফুসফুসে পানি জমেছে। গত ১ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।