ইত্তেফাক রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা শুধু নজিরবিহীন নয়; আপত্তিকর, অরুচিকর। প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম, একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এ ধরনের কথা বলতে পারেন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী বলেছেন—২৫ মার্চ যখন দেশবাসী রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তখন চট্টগ্রামে জিয়াউর রহমান গুলি করেছেন। কত বড় ইতিহাস বিকৃতকারী তিনি? গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।