ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় ভিসা বঞ্চিতরা আবার আবেদন করতে পারবেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশসহ আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার ১৩টি দেশের যেসব নাগরিকরা ভিসা পাননি তারা নতুন করে ভিসার আবেদন করতে পারবেন। সোমবার দেশটির মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই সিদ্ধান্তের কথা জানান। চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নির্বাহী আদেশে মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন। -রয়টার্স