গুগল ফেসবুকসহ পাঁচ সোশ্যাল মিডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা রাশিয়ার

প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির সমর্থনে চলা বিক্ষোভে শিশুদের অংশ নেওয়ার আহ্বানে করা পোস্ট না সরানোয় পাঁচটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার মস্কোর এক আদালতে এই মামলাগুলো করা হয়। টুইটার, গুগল ও ফেইসবুক প্রত্যেকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে তিনটি করে মামলা হয়েছে। এছাড়া টিকটক ও টেলিগ্রামের বিরুদ্ধেও মামলা হয়েছে। -রয়টার্স