অযৌক্তিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের

অযৌক্তিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করেছে চীন। তিনি চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। রবিবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। এছাড়া জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে দুই দেশের একযোগে কাজ করারও তাগিদ দেন তিনি। এদিকে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দুই সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য চীনকে অবশ্যই সামরিক ব্যয় প্রস্তুত রাখতে হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক জাতীয় আইনি অধিবেশনে তারা এমন মন্তব্য করেন। -সিএনবিসি