করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামছে না। ভাইরাসটির টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের দেহে এর উপস্থিতি পাওয়া গেছে এবং মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৮১ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ২১ হাজার।
বুধবার (১০ মার্চ) একদিনে বিশ্বে ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে এবং মারা গেছে ৮ হাজার ৮৪৩ জন। এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ২১ হাজার ৩৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ১৮৯ জন।
ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ২১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৪৫৫ জনের।
ইত্তেফাক/টিআর