রাষ্ট্র যখন স্বীকৃতি দেয় তখন তার মতো আনন্দের আর কিছু হয় না। খুব ভালো লাগে। মনে হয় যে দেশের জন্য কিছু হলেও করতে পেরেছি। একজন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালনের তাগিদটা আরো বেড়ে যায়। হয়তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পেরেছি বলেই এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। দেশের স্বাধীনতা অর্জনে আমার গানের বাণী হয়তো ভূমিকা রেখেছিল। এই পুরস্কার আমাকে সত্যি অনেক আনন্দিত করেছে। সবাইকে কৃতজ্ঞতা।
স্বাধীনতা পুরস্কারের অনুভূতি প্রকাশ করতে গিয়ে
কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার