প্রধান নির্বাহী মানু সোহনিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি স্বনামধন্য অডিট বা নিরীক্ষা সংস্থা প্রাইজহাউজ ওয়াটার কুপার্সের (পিডব্লিউসি) প্রতিবেদনের পর এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ এসেছে। ২০১৯ সালে শশাঙ্ক মনোহর আইসিসির সভাপতি থাকাকালীন ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন সোহনি। নিরীক্ষায় উঠে এসেছে অধিকাংশ কর্মচারীর সঙ্গে তিনি ‘কঠোর ও সহানুভূতিহীন আচরণ’ করতেন। তার বিরুদ্ধে এর আগে সিঙ্গাপুরের কর্মস্থলেও একই অভিযোগ উঠেছিল। বিশ্ব ক্রিকেট সংস্থার দুবাই কার্যালয়ের ৯০ শতাংশ কর্মচারী মনে করেন—সোহনি যে ‘কর্তৃত্বমূলক পদ্ধতি’ অনুসরণ করেন, সেটা তার পূর্বসূরির কাজের ধরনের চেয়ে পুরোপুরি ভিন্ন।