সুজানগর পৌর বাজারে নির্দিষ্ট কোনো রিকশা, ভ্যান, সিএনজি ও অটোবাইক স্ট্যান্ড না থাকায় সড়কেই গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। ঐ সব যানবাহন বাজারের প্রধান প্রধান সড়ক দখল করে যত্রতত্র দাঁড়িয়ে থাকে। এতে মাঝেমধ্যেই বাজারে যানজট সৃষ্টি হয়।
বিশেষ করে পৌর বাজারের মধ্য দিয়ে যাওয়া পাবনা-সুজানগর প্রধান সড়কে নিত্য যানজটের সৃষ্টি হয়। পৌর বাজারের ব্যবসায়ী সেলিম রেজা বলেন, রবিবার ও বুধবার হাটবারের দিন যানজট প্রচণ্ড আকার ধারণ করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, শিগিগর যানজট নিরসনের উদ্যোগে নেওয়া হবে।