মেহেরপুরে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আব্বাছ উদ্দীন (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরাল হকের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন কামরুল হাসান। জানা গেছে, ২০১৮ সালের ২২ অক্টোবর পুলিশ তাকে তার বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে।