বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)তে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম স্থান অর্জন করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন। বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক গত অর্থবছরে (২০১৯-২০) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর বার্ষিক পরিবীক্ষণ ও চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে। কৃষি ব্যাংক বিশেষায়িত ও রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ৭৯.৯৫ নম্বর অর্জনে সক্ষম হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি