করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কশিমনার মোহা. শফিকুল ইসলাম। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় গত ৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিত্সাধীন আছেন বলে জানা গেছে।
বুধবার কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ মার্চ পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন।