এবার শুল্ক কমল  আতপ চালের

সেদ্ধ মোটা ও সরু চালের পর আমদানি বাড়াতে এবার আতপ চালের শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যান্য চালের মতো এই চালের আমদানিতেও একই হারে অর্থাৎ ২৫ শতাংশ হারে শুল্ককর দিতে হবে। 

আগে এ ধরনের চাল আমদানিতে সাড়ে ৬২ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হতো। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত ঐ আদেশ জারি হওয়ার পর গতকাল থেকেই এটি কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে গত ডিসেম্বরে এনবিআর আদেশ জারি করে। এর পর ১৭ জানুয়ারি ঐ তালিকায় সরু চালকে যুক্ত করার পর গতকাল আতপ চালও যুক্ত হলো। অবশ্য বাসমতি চাল এই সুবিধার আওতায় আসবে না।

 

ইত্তেফাক/ইউবি