১.
কানে কানে ফিসফিসানি
শুনছি অনেক আজ
উড়োকথায় কান দেয়া তো
হদ্দ বোকার কাজ।
২.
সত্যবাদী সত্য বলে
বুক ফুলিয়ে নির্ভয়ে
সামনে আসুক যতই বাধা
নোয়ায় না তো শির ভয়ে।
৩.
কাটছ তুমি গাছের গোড়া
ঢালছ আগায় পানি
মিষ্টি কথা যতই বলো
তোমার স্বভাব জানি।
৪.
কথাটা খুব সোজা—
আলসে-কুঁড়ে-অকর্মারা
এই সমাজের বোঝা।