ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে চলাচলকারী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) ট্রেনের পুরোনো কোচ বাদ দিয়ে নতুন কোচ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি প্রমুখ।