চাটমোহরের হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ আল্পনা খাতুন কাতুলী গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১টার দিকে আল্পনার স্বামী আনিসুর রহমান ঘুম থেকে জেগে দেখেন তার স্ত্রী ঘরের ডাবের সঙ্গে ঝুলছে। আনিসুর রহমান দাবি করেন, তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঐ সময় সে ঘুমিয়েছিল। নিহত আল্পনার মা আছমা বেগমের দাবি, তার মেয়েকে মারধর করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। মাঝে-মধ্যেই তার মেয়েকে নির্যাতন করা হতো। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সন্দেহজনকভাবে তার স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।