রৌমারীতে ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ট্রাক্টরগাড়ি বন্ধ ও স্থানীয় দুর্জয়ের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, প্রভাষক আকতারুজ্জামান, শিক্ষার্থী সোহেব হোসেন প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, গত দুই মাসে ট্রাক্টর চাকায় ছয় জনের মৃত্যু হয়েছে।