রাণীনগরে নয়ন প্রামাণিক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বড়িয়াপাড়া মন্ডল পুকুর এলাকায় ঐ যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত নয়ন কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
নয়নের মা আয়েশা বিবি জানান, বুধবার সকালে নয়ন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে স্থানীয় লোকজন বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুরের পশ্চিম পাড়ে ধানের জমিতে লাশ পড়ে থাকতে দেখে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।