চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর পশ্চিমপাড়া গ্রামে অটোভ্যান দুর্ঘটনায় শিশু সুমাইয়া (০৪) মারা গেছে। সুমাইয়া ঐ গ্রামের সাগর হোসেনের মেয়ে। এছাড়া দুপুর ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া এলাকায় অটোরিকশার চাপায় এক গৃহবধূ মারা গেছে। নিহত গৃহবধূ হলেন মথুরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন। সড়ক পার হওয়ার সময় অটোরিকশা জুলেখাকে চাপা দেয়। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বুধবার সন্ধ্যায় গরুবাহী একটি শ্যালো ইঞ্চিনচালিত করিমন উলটে সড়কের পাশে খাদে পড়ে চালকের মৃত্যু হয়। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।