ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজারসহ পাইপ ধ্বংস করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ছনকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম। তিনি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৌরশহরের ছনকান্দা এলাকার বাসিন্দা জামাল হাজির ছেলে সুজন ও দরবেশ আলীর ছেলে হেলালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।