বিকাশে বিদ্যুত্ বিল পরিশোধ করছেন দক্ষিণাঞ্চলের গ্রাহকরা

দেশের দক্ষিণাঞ্চলের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ১৩ লাখের বেশি প্রিপেইড এবং পোস্ট পেইড গ্রাহক এখন স্বাচ্ছন্দ্যে, ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিদ্যুত্ বিল পরিশোধ সেবা নিচ্ছেন। সম্প্রতি ওজোপাডিকো এবং বিকাশ যৌথভাবে প্রিপেইড গ্রাহকদের জন্য এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। ইতোপূর্বে ২০২০ সাল থেকে বৃহত্তর খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের পোস্ট পেইড গ্রাহকরা বিকাশে বিল পরিশোধের সেবাটি পেয়ে আসছেন। —প্রেস বিজ্ঞপ্তি