বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মূল আসর শুরু হবে এপ্রিলে। একই সময়ে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। তাই গেমসের নারী ক্রিকেট ইভেন্টটা আগেই সম্পন্ন হচ্ছে। লিগ পর্বের ম্যাচ শেষে আজ ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পদক জয়ের লড়াইয়ে ফাইনালের মঞ্চে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ব্লু দল ও বাংলাদেশ গ্রিন দল। দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল সালমা খাতুনের ব্লু দল। এক ম্যাচ জিতে এসেছে শারমিন সুলতানার গ্রিন দল। শতভাগ জয় নিয়ে ফাইনালে এলেও সালমাবাহিনীর জন্য আজকের ম্যাচটি সহজ হবে না। কারণ শেষ ম্যাচে ব্যাটে-বলে দারুণ ছন্দে ফিরেছে রুমানা-রিতু মনিরা। তাই স্বর্ণ পদক জয়ের ম্যাচে আজ জমাট লড়াই হতে পারে। এদিকে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়েছে বাংলাদেশ রেড দল।