দীর্ঘদিন ধরে পর্দায় নতুন সিনেমা মুক্তি নেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের। তবে তার ভক্তদের অপেক্ষা ছিল করোনাকালীন বলিউডে শুটিং শুরু হওয়া একমাত্র সিনেমা ‘সুরিয়াভানসি’-এর মাধ্যমে তাকে পর্দায় দেখবেন। রোহিত শেট্টি পরিচালিত এই সিনেমাটিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আগামী ২ এপ্রিল সিনেমাটি মুক্তি নিয়ে বেশ তোড়জোর চলছিল। তবে এইরমাঝে এলো হতাশার খবর। আপাতত মুক্তি পাচ্ছে না সিনেমাটি। বিগ বাজেটের সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে দেখতে যাওয়ার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা ঠিক তখনই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না পরিচালক। তবে আশার খবর ৩০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
জানা গেছে, শুরু থেকেই সুরিয়াভানসি সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা পরিচালক-প্রযোজকের। বিগ বাজেটের সিনেমা হওয়ায় নির্ধারিত সময় মুক্তি দিতে ক্ষতির আশঙ্কা করছেন নির্মাতা। ক্যাটরিনা বলেন, ‘সিনেমাটির অনেক বড় বাজেটের। তাছাড়া আগের মতো হলে যাওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি। সিনেমাটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। তবে আবারো করোনা বেড়ে গেল। তাই কোনো ঝুঁকি হয়তো নির্মাতা নিতে চাইছেন না। তবে আশা করছি শিগগিরই অবস্থা ভালো হবে, আমরা হলে ফিরবো। আর ভক্তদের বলবো, বুঝতে পারছি খবরটি শুনে আমার মতো আপনাদের মন খারাপ হয়েছে। তবে হতাশ হবেন না। কারণ অপেক্ষার ফল সবসময়ই ভালোই হয়।’