ফতুল্লায় অগ্নিদগ্ধ পরিবারের আরো এক জনের মৃত্যু

ফতুল্লার পশ্চিম মাসদাইরে অগ্নিদগ্ধের ঘটনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঐ ঘটনায় মারা গেলো দুই জন। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৩ বছরের বছরের শিশু মো. মাহফুজের। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাহফুজের দুলাভাই নাঈম। এর আগে গত বুধবার বার্ন ইউনিটে তার চাচা মিশালের মৃত্যু হয়। এখনো বার্ন ইউনিটে চরম ঝুঁকিতে রয়েছেন বাকি চার জন।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মাসদাইর এলাকায় একটি ছয়তলা বিল্ডিংয়ে রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ ছয় জন দগ্ধ হন।