নেতানিয়াহুর আমিরাত সফর শেষ মুহূর্তে বাতিল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন তিনি। ইসরাইলের সরকারি রেডিও কানে এ কথা বলা হয়েছে। গণমাধ্যমের দাবি, নেতানিয়াহুর স্ত্রীর হঠাত্ অসুস্থ হয়ে পড়া এবং জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এই সফর বাতিলে ভূমিকা রয়েছে। তার এই সফরটি ছিল বেশ  কয়েকটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এটাই হতো প্রথম কোনও ইসরাইলি সরকারপ্রধান রাষ্ট্রীয় সফরে আমিরাতে পা রাখার ঘটনা। তাছাড়া, মাত্র ১১ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের জাতীয় নির্বাচন। এমন মুহূর্তে আমিরাত সফরে গিয়ে বিশেষ কোনও ঘোষণা দিতে পারলে তা নেতানিয়াহুর প্রচারণার জন্য সহায়ক হতো বলে মনে করা হচ্ছে। -রয়টার্স