ঘরে শ্বশুরের দেওয়া আগুন নেভাতে গিয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে শ্বশুরের ঘরে দেওয়া আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন লিবা খাতুন (২৭) নামে ১০ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মেয়ের জামাই বিল্লাল হোসেন।

জানা গেছে, লিবার শ্বশুর মো. জুলহাস ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেন। লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে কর্মরত আছেন। লিবার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।