হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাঘের চারটি হাড়সহ এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল। তিনি বলেন, ঐ যাত্রীর নাম শু শাংজি। তিনি চীনের গুয়াঞ্জু যাচ্ছিলেন। টি-ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে ভেতরে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।