প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি:ইসলাম ও নৈতিক শিক্ষা

১. ইমান অর্থ বিশ্বাস স্থাপন।

২. কুরআন মজিদ আল্লাহর কিতাব।

৩. আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।

৪. আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যায় না।

৫. ‘আল্লাহু হালিমুন’ অর্থ আল্লাহ অতি সহনশীল।

৬. ‘আল্লাহু গাফুরুন’ অর্থ আল্লাহ অতি মাশীল।

৭. ‘আল্লাহু সামিউন’ অর্থ আল্লাহ সর্বশ্রোতা।

৮. ‘আল্লাহু বাসিরুন’ অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।

৯. ‘আল্লাহু কাদিরুন’ অর্থ আল্লাহ সর্বশক্তিমান।

১০. তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।

১১. ওহি মানে আল্লাহর বাণী।

১২. মহানবি হযরত মুহাম্মদ (স) হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবি।

১৩. খাতামুন্নাবিয়্যীন অর্থ সর্বশেষ নবি।

১৪. মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয় আখিরাত।

১৫. সাওয়াল-জওয়াব অর্থ প্রশ্ন এবং উত্তর।

১৬. কবরে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে।

১৭. কবর হলো আখিরাতের প্রথম ধাপ।

১৮. আজাব অর্থ শাস্তি।

১৯. আমলনামা লেখার ফেরেশতাদের নাম হলো কেরামান কাতেবিন।

২০. মিযান অর্থ পরিমাপযন্ত্র।