আমরা পড়ি পদার্থের গঠন

মো.তারিক হাসান মঈন

নবম শ্রেণি, ক্যান্ট পাবলিক স্কুল  ও কলেজ, রংপুর

 

তোমরা ও নিজে নিজে প্রশ্ন তৈরি করে উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের কাছে।

১. প্রথম সেলের ক্ষেত্রে-

i. ইলেকট্রন ধারণ ক্ষমতা ২টি

ii. K দ্বারা সূচিত করা হয়

iii. ইলেকট্রন ধারণ ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii   খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii, ও iii

সঠিক উত্তর:(ক)

২. রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা হলো-

i. এ মডেলে বর্ণালী গঠনের ব্যাখ্যা আছে

ii. একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের পরিক্রমন কৌশল এ মডেলে নেই

iii. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii  ঘ) i, ii, ও iii

সঠিক উত্তর:(গ)

৩. বোর মডেলে কোনটি বলা হয়েছে?

ক) ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে স্থায়ীভাবে অবস্থান করে

খ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে নিম্নশক্তি স্তর থেকে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়

গ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে উচ্চশক্তি স্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়

ঘ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তরে উপনীত হয়

সঠিক উত্তর:(খ)

৪. কোন সেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?

ক) ১ম      খ) ২য়      গ) ৩য়       ঘ) ৪র্থ

সঠিক উত্তর:(গ)

৫. পরমাণুর f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?

ক) ৬  খ) ১৪  গ) ১০  ঘ) ২

সঠিক উত্তর: (খ)

৬. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে-

i. পরমাণুর নিউক্লিয়াস সকল ভর বহন করে

ii. পরমাণু বিদ্যুত্ নিরপেক্ষ কারণ এতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন আছে

iii. ইলেকট্রনসমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান

নিচের কোনটি সঠিক?

ক) i.ও ii.  খ) i ও iii  গ) ii ও iii ঘ) i, ii, ও iii

সঠিক উত্তর:(খ)

৭. ডাল্টনের পরমাণুবাদ-

i. আধুনিক রসায়নের ভিত্তি

ii. পরমাণুসমূহ বিভাজ্য নয়

iii. যে সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii  ঘ)i, ii, ও iii

সঠিক উত্তর:(ক)

৮. হাইড্রোজেনের আইসোটোপ-

i. হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন

ii. অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট

iii. ট্রিটিয়াম

নিচের কোনটি সঠিক?

ক) iও ii খ) i ও iii গ)iiওiii ঘ) i, ii, ও iii

সঠিক উত্তর:(ঘ)