করোনার টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময় ১৪ দিন থেকে কমিয়ে সাত দিন করেছে থাইল্যান্ড। সফরের তিন মাসের মধ্যে করোনার টিকা নিয়েছেন, এমনটা প্রমাণ দেখাতে হবে পর্যটককে। যারা এখনো টিকা নেননি, যদি এমন কোনো পর্যটক থাইল্যান্ড সফরে যান তাহলে তাকে করোনামুক্ত সনদ দেখাতে হবে এবং ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা মহামারির কারণে থাইল্যান্ডের ফ্লাইট সীমিত করা হয়। ফলে দেশটির অতিগুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধস নামে। ব্যাপকভাবে চাকরি হারিয়েছে মানুষ। পর্যটন খাত চাঙায় বিদেশি পর্যটকদের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে কোয়ারেন্টাইনে থাকার মতো ব্যবস্থার কথাও ভাবছে দেশটি।