উন্নত বিশ্বে বাজার হারাচ্ছে যুক্তরাজ্য

নোভেল করোনা ভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীনে বাজার হারিয়েছে যুক্তরাজ্য। বিশ্ববাণিজ্যে বিশৃঙ্খলা, ব্রেক্সিট ও দুর্বল উত্পাদনশীলতাকে এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীনের মতো কয়েকটি মূল বাজারে রপ্তানিতে ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে জার্মানিতে যুক্তরাজ্যের মোট রপ্তানি ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যেখানে অন্য দেশগুলোতে এ হার অনেক বেশি। তাছাড়া জার্মানিতে অন্য দেশগুলোর রপ্তানি বৃদ্ধির হারও যুক্তরাজ্যের তুলনায় বেশি।

—নাঈমা সুলতানা