‘মুসলিম নির্যাতন চীনের আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে’

বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেছেন, চীন মুসলমানদের উপর এক পেশি হয়ে ধারাবাহিকভাবে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে আসছে। উইঘুর  মুসলিমদের উপর নির্যাতন চীনকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্নবিদ্ধ করেছে চীনের আদর্শকে। প্রশ্নবিদ্ধ করেছে চীনের উন্নয়নকে। 

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, একটি রাষ্ট্রের বা সমাজের সার্বিক উন্নয়নের জন্য সর্বপ্রথমে  মানবিক উন্নয়ন প্রয়োজন। মুসলিমদের উপর নির্যাতনে চীনের একপেশে আচরণ মেনে নিতে পারে না কোনো সভ্য সমাজ। তাই আমরা আজকের এই বিক্ষোভ থেকে ১২ দফা দাবি পেশ করছি আশা করছি দাবিগুলো জাতিসংঘ ও ইউনেস্কোসহ আন্তর্জাতিক   মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিগোচর হবে। যা উইঘুর মুসলিমদের নিজেদের অধিকার ফিরে পেতে সাহায্য করবে।

বিক্ষোভে মুফতি জাকির হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি ইয়ামিন হুসাইন আজমী, মুফতি আব্দুল্লাহ, মুফতি আব্দুল আলিম, মুফতি আবু দারদা, মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।